সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুকে কুপিয়ে হত্যা

২৫ জুলাই ২০২২, ০৮:৪৯ AM
মিরপুর এলাকায় ছুরিকাঘাতে রাশেদ হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন

মিরপুর এলাকায় ছুরিকাঘাতে রাশেদ হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন © প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মিরপুর–১০ নম্বরের ওয়াসা রোডে রাশেদ হোসেন (২০) নামের ওই শিক্ষার্থী হতাকাণ্ডের শিকার হন। পরে এতে জড়িত সন্দেহে রোববার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানাতে পারেনি পুলিশ। জুনিয়র–সিনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। রাশেদ হোসেন চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করছিলেন। তিনি মিরপুরের ওয়াসা রোড এলাকায় থাকতেন পরিবারের সঙ্গে।

রাবি ভর্তিযুদ্ধ: ভোর থেকেই কেন্দ্রে আসছেন ভর্তিচ্ছু-অভিভাবকেরা

পুলিশ জানিয়েছে, রাশেদকে শনিবার রাতে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাকে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের গ্রেপ্তার দেখানো হবে হত্যা মামলায়।

খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি, জানালেন নিজ অবস্থান
  • ১৭ মার্চ ২০২৬
গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি
  • ১৭ মার্চ ২০২৬
আকস্মিক ঝড়ে লন্ডভন্ড চরাঞ্চল, ভোলায় ঈদের আগে ঘরহারা অর্ধশত …
  • ১৭ মার্চ ২০২৬
ইরানে কয়েকশ স্টারলিংক ডিভাইস জব্দ করেছে আইআরজিসি 
  • ১৭ মার্চ ২০২৬
জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন
  • ১৭ মার্চ ২০২৬
নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence