স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার

১৫ জুন ২০২৬, ০১:২৬ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০১:৫৩ PM
গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ

গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ © সংগৃহীত

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের টিম। 

গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত।করে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা রবিবার সারারাত অভিযান চালিয়েছি। একপর্যায়ে আজ ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আবুল কাশেম কে। রবিবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারেন দাবিতে রবিবার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুখবর দিল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুপরি ঘরে বেড়ে ওঠা সালমা পেলেন এসএসিতে জিপিএ-৫, ডাক্তার হওয়…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাম কমল এলপি গ্যাসের 
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো সংস্কৃতি সচিব কানিজ মওলাকে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যের দুই বিভাগে নতুন সচিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬