ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

০৪ জুন ২০২৬, ০৯:৩৫ PM
ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু © টিডিসি সম্পাদিত

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল প্রায় সাত দিন আগে ঝিনুক মালা আবাসন প্রকল্পে একটি ঘর ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুরে তিনি এক শিশুকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান। অভিযোগ রয়েছে, শিশুটির হাতে ১০ টাকা দিয়ে তাকে ঘরে নেওয়ার পর ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে বিল্লালকে আটক করেন। পরে উত্তেজিত মানুষজন গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করালে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর শিশুটির মা সীমা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নের দায়ে একজনকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।

ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9