জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় আসামি ধরতে পুরস্কার ঘোষণা ‎

২১ মে ২০২৬, ০৪:৫১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১২ মে রাতে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে শনাক্তে পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।
‎
বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
‎
সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নতুন গৃহীত পাঁচটি সিদ্ধান্ত তুলে ধরেন। সেগুলো হলো- ঘটনার তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ, র‍্যাব, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। প্রযুক্তিগত সহায়তায় পুলিশ সাইবার টিম ও র‍্যাবের ইন্টেলিজেন্স উইং অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
‎
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব বলেন, ‘গত ১২ মে রাতে সংঘটিত এ ন্যাক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।’
‎
তিনি আরও বলেন, বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে ‘শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬