চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

০৩ জুন ২০২৬, ০৪:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তারই আপন ফুফার বিরুদ্ধে। ঈদের আগের দিন ঘটে যাওয়া এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) রাতে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মামলার অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ মন্ডল (৪০)। তিনি মূলত রাজবাড়ীর কালুখালী উপজেলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে রাজবাড়ী সদর উপজেলায় তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।

মামলার এজাহার ও শিশুটির মায়ের ভাষ্য অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার আগের দিন বুধবার (২৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় শিশুটিকে বাড়িতে রেখে শিশুটির মা বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় অভিযুক্ত মাসুদ শিশুটিকে চকলেট খাওয়ার কথা বলে হাতে ১০ টাকা দিয়ে ঘর ফাঁকা থাকার সুযোগে শিশুটিকে নিয়ে অভিযুক্ত ভেতরে প্রবেশ করে এবং শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির মা বাড়িতে ফিরে ঘর ফাঁকা দেখে দ্রুত ঘরে প্রবেশ করেন এ সময় দেখতে পান অভিযুক্তু ব্যক্তি খাটের ওপর শিশুটির মুখ চাপে ধরে ধর্ষণের চেষ্টা করছেন। শিশুটির মা চিৎকার দিলে অভিযুক্ত শিশুটির মাকে দেখতে পেয়ে শিশুটির মাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান।

ঘটনাটি ঈদের আগের দিনের হলেও মামলা করতে বিলম্ব হওয়ার বিষয়ে শিশুটির মা জানান, ঘটনার পর স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের অনুরোধ এবং সামাজিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন দিন শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়তে থাকে। মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে অবশেষে বাধ্য হয়ে গতকাল (২ জুন) মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজবাড়ী সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬