সরকারি বইসহ পিকআপ জব্দ, মাদ্রাসা সুপার পলাতক

১৫ জুন ২০২৬, ০৯:৪৫ AM
জব্দকৃত পিক আপ

জব্দকৃত পিক আপ © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি বইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক মো. জাকারিয়াকে আটক করা হলেও মাদরাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী পলাতক রয়েছেন।

রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদরাসার সরকারি বই একটি পিকআপে তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহজনক মনে করে গাড়িটি আটক করেন এবং উপজেলা প্রশাসনকে খবর দেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী বইসহ পিকআপ জব্দ ও চালক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মো. জাকারিয়া বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী সরকারি বই অবৈধভাবে একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িসহ চালককে আটক করেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক এক টন সরকারি বইসহ পিকআপটি জব্দ করে।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ফুলকুড়ি মাদরাসার সুপার একটি পিকআপে বই উঠিয়ে দিয়েছিলেন। তখন এলাকার লোকজন বিষয়টি ধরে আমাদের ফোনে জানান। বইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশও উপস্থিত ছিল। পরে পিকআপসহ চালককে আটক করা হয়। তবে মাদরাসা সুপারকে পাওয়া যায়নি।

ইউএনও মো. আরাফাত সিদ্দিকী বলেন, নিয়মিত মামলা দায়েরের জন্য পিকআপসহ চালককে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে, তদন্ত করে তাদের শনাক্ত করা হবে। মাদ্রাসার সুপার ইউনুস আলী বইগুলো বিক্রির উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়েছিলেন। তবে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ইউএনও পিকআপ ও চালককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ললিপপ খাওয়ার অপরাধে মাদ্রাসা ছাত্রীকে…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে ১০ মুহূর্তে কিংবদন্তি হয়ে উঠেছেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি-বুয়েট-মেডিকেল: চার টপারের সফলতার গল্প
  • ০৫ নভেম্বর ২০২৬
ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950