বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ভুয়া চিকিৎসার প্রমাণ পাওয়ায় পরিচালকের জরিমানা-কারাদণ্ড

১৫ জুন ২০২৬, ১০:৩৩ AM
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি বাজারে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ভুয়া চিকিৎসার দায়ে ‘রাহেলা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ জীবনরক্ষাকারী ওষুধ সংরক্ষণ এবং ভুয়া চিকিৎসার মাধ্যমে রোগীদের জীবন ঝুঁকিতে ফেলার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২(২) ও ২৯ ধারায় হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে তাৎক্ষণিক সাজা ও জরিমানা প্রদান করা হয়।

অভিযানে চিকিৎসা সংক্রান্ত কারিগরি সহায়তা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বুলবুল আহাম্মেদ, ঝিনাইদহ থানা পুলিশ এবং র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের প্রতারণা বা অবহেলা সহ্য করা হবে না। ভুয়া চিকিৎসক, অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬