পিরোজপুরে ডুবন্ত কার্গো থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

১৫ জুন ২০২৬, ০৩:২১ PM
ডুবে যাওয়া পণ্যবাহী কার্গো

ডুবে যাওয়া পণ্যবাহী কার্গো © টিডিসি ফটো

পিরোজপুরের জিয়ানগরে নদীতে ডুবে যাওয়া একটি পণ্যবাহী কার্গোর ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো থেকে মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় কচা নদীতে ডুবে থাকা কার্গোটিতে যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ একই এলাকার আলাল পশারীর ছোট ছেলে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ১২ জুন ঢাকা থেকে ছেড়ে আসা আকিজ গ্রুপের এমভি গ্রিন অ্যাস্ট্রল-১ নামের একটি পণ্যবাহী কার্গো পারেরহাট মৎস্যবন্দর সংলগ্ন কচা নদীর চরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় কার্গোর চালক, হেলপার ও সংশ্লিষ্টরা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

একই দিন রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডুবে যাওয়া কার্গোর পাশে একটি ছোট ডিঙি নৌকায় আব্দুল্লাহর এক পায়ের জুতা এবং কার্গোর সিঁড়ির ওপর তার ব্যবহৃত মোবাইল ফোন দেখতে পান তার বড় ভাই রানা পশারী। এ ঘটনায় ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

রানা পশারী বলেন, ‘আমার ভাই নিখোঁজ ছিল। আমি থানায় জিডি করেছিলাম। সে ওই জাহাজের কাছে কেন এবং কীভাবে গেছে, তা আমি বুঝতে পারছি না। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।’

জিয়ানগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিখোঁজের জিডির পর ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। পরে বরিশাল থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে কার্গোটির ইঞ্জিন কক্ষ থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে একাধিক ব্যক্তি নৌকাযোগে কার্গোটিতে প্রবেশ করেছিল। উদ্ধার হওয়া নৌকায় নিহতের একটি জুতাও পাওয়া গেছে। ইঞ্জিন কক্ষে ঢোকার সময় পা পিছলে আব্দুল্লাহ ভেতরে পড়ে আটকে যান এবং অন্যরা পালিয়ে যায়।’

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, ‘সাধারণ ডায়েরির ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় কার্গোর ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9