পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বিদায়ী সংবর্ধনা

০৯ জুন ২০২৬, ০২:৪৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:০০ PM
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে © টিডিসি ফটো

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, পরিচালক মো. আব্দুস সোবাহান, উপপরিচালক আরাফাত হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মুসা খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমার কাছে প্রথমে দেশ, তারপরেই বিশ্ববিদ্যালয়। তারপরে আমি ব্যক্তি বা আমার সংসার। আমি চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় যাতে ভালোভাবে চলে। আমি আপনাদের সবাইকে প্রেশারে রেখেছিলাম। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, বিশেষ করে আমাদের ডিরেক্টর সাহেব, উনি আমাকে অনেক বদ দোয়া দিসে। আমি উনাকে নিয়োগ দেওয়ার আগেই উনাকে খবর দিয়ে ছিলাম যে আমাদের জুন পর্যন্ত মেয়াদ। আমি জুনের মধ্যে এটা (প্রকল্প) শেষ করব। জনবল লাগলে জনবল দিব। যা লাগে তাই দিব। কাজটা এই সময়ের মধ্যে শেষ করতে হবে।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠন ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সময় লাগলেও কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে একাধিক কমিটি গঠন করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্য বলেন, সিন্ডিকেট ও কমিটি গঠনের প্রক্রিয়ায় অনেক সময় লেগেছে। নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় অনেক কাঠামোগত কাজ একসঙ্গে করতে হয়েছে। প্রশাসনিক কাজেও সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। এরপরও নিয়ম মেনে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়োগের প্রতিটি স্টেপ আমরা মিটিং করে করেছি। কীভাবে পরীক্ষা হবে, সবকিছু স্বচ্ছভাবে করা হয়েছে। প্রতি পদে পাঁচজন করে প্রার্থীকে ডাকা হয়েছে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে কারও পক্ষ নিয়ে কাজ করিনি। সবাইকে নিয়েই আমরা কাজ করেছি।’

এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর পিবিপ্রবির দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, গত সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পিবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক।
 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9