বাসর রাতে পুকুরে গিয়ে না ফেরার দেশে যুবক

২৩ জুলাই ২০২২, ০১:০৯ PM
সুনামগঞ্জের দোয়ারাবাজা বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজা বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাসর রাতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন এক যুবক। শুক্রবার (২২ জুলাই) মধ্যরাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মাকসুদুর রহমান জিমাম নামে ওই যুবক পৌর শহরের আরপিন নগরের মজিবুর রহমানের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

পুলিশ জানায়, বিয়ের পর শুক্রবার শ্বশুর বাড়িতেই থেকে যান মাকসুদ। শেষরাতে তিনি বাড়ির পাশে আকবর আলীর পুকুরে গোসল করতে যান। এরপর অনেকক্ষণ তিনি ঘরে না ফেরায় স্বজনদের পুকুরপাড়ে পাঠান নববধূ।

আরো পড়ুন: মন্ত্রীর পর গ্রেফতার তার ঘনিষ্ট অর্পিতা, মিলল ২১ কোটি টাকা

তারা গিয়ে পুকুরে মাকসুদের মরদেহ ভাসতে দেখেন। কনের বাড়ির লোকজনের দাবি, পুকুর থেকে পাড়ে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ডুবে মারা যান তিনি।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close