নদীতে বস্তাবন্দী মাদরাসাছাত্রী, নড়তে দেখে উদ্ধার করল এলাকাবাসী

২১ জুলাই ২০২২, ১২:৩৫ PM
উদ্ধার হওয়ার মাদরাসাছাত্রী মাহফুজা খাতুন

উদ্ধার হওয়ার মাদরাসাছাত্রী মাহফুজা খাতুন © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের টাঙন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তাকে উদ্ধার করা হয়। সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসার ছাত্রী সে।

খালপাড়ার জয় মহন্ত অলক বলেন, সকালে নদীতে বস্তা পড়ে থাকতে দেখে একজন ফোন দেন। প্রথম দেখায় মনে হয়েছিল মারা গেছে। পরে কাছে গিয়ে দেখি বস্তাটি নড়ছে। বস্তা খোলার পর দেখা গেল বেঁচে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: চবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

মাহফুজা খাতুনের বড় বোন বলেন, আমার বোন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করত। ঘটনা কি ঘটেছে জানি না। মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, রাত ১১টায় সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের সময় তাকে রুমে না পেয়ে সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে, অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে নদীতে বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মাহফুজার সাবেক স্বামী দলবল নিয়ে রাতে কৌশলে তাকে বের করে নিয়ে আসে। পরে নির্যাতন করে বস্তাবন্দি করে ফেলে রাখে। সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close