সাবরিনা, আরিফসহ আটজনের ১১ বছরের কারাদণ্ড

১৯ জুলাই ২০২২, ১২:৩৯ PM
জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী

জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী © ফাইল ছবি

জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ আটজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৯ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। গত ১১ মে আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

আরো পড়ুন: একমাস পর ঢাবি ছাত্র রনিকে ডেকেছে ভোক্তা অধিদফতর

মামলা সূত্রে জানা গেছে, করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ভুয়া রিপোর্ট দেয় ২৭ হাজার মানুষকে। এ অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি।

২০২০ সালের ৫ আগস্ট সাবরিনা ও আরিফসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবির পরিদর্শক লিয়াকত আলী। অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, শফিকুল ইসলাম রোমিও, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস এবং জেবুন্নেসা।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence