রাজধানীর বাসায় ঝুলছিল তরুণীর অর্ধগলিত লাশ

১৯ জুলাই ২০২২, ১০:৫৬ AM
স্বামী রাব্বানী সঙ্গে সিনথিয়া

স্বামী রাব্বানী সঙ্গে সিনথিয়া © সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর নাম সিনথিয়া। বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হলে মালিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকার ৬৮৭ নম্বর বাড়ির পাঁচ তলার ফ্ল্যাট থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ও তার স্বামী ওই বাসায় ভাড়া থাকতেন। তবে তাদের কোনো সন্তান নেই।

আরো পড়ুন: নিখোঁজ সাবেক ছাত্রের বিষয়ে কোনো তথ্য পায়নি ঢাবি কর্তৃপক্ষ

জানা গেছে, দুই বছর আগে পরিবারের অমতে তারা বিয়ে করেন। স্বামী রাব্বানীর সাথে ভাড়া থাকতেন তিনি। গত শুক্রবার গ্রামের বাড়িতে যান সিনথিয়ার স্বামী রাব্বানী। সোমবার (১৮ জুলাই) সিনথিয়ার অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া যায়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। তবে সিনথিয়ার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করবেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close