শাশুড়িকে ছয় টুকরো করে মাটিচাপা দিলেন পুত্রবধূ

১৮ জুলাই ২০২২, ০৯:৫২ AM
রামুতে শাশুড়িকে কুপিয়ে ছয় টুকরো করে হত্যা করেছে পুত্রবধূ

রামুতে শাশুড়িকে কুপিয়ে ছয় টুকরো করে হত্যা করেছে পুত্রবধূ © ফাইল ছবি

কক্সবাজারের রামুতে শাশুড়িকে কুপিয়ে ছয় টুকরো করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ। তার বাড়ির আঙিনার মাটি খুঁড়ে বৃদ্ধার লাশও উদ্ধার করা হয়েছে।

উপজেলার দক্ষিণ মিঠাছড়ির মধ্যম উমখালীর হাজিরপাড়া থেকে রোববার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধারের পর রাশেদাকে আটক করা হয়েছে। নিহত মমতাজ বেগম (৬০) ওই এলাকার মৃত আব্দুল কাদেরের স্ত্রী।

নিহতের ছেলে ও রাশেদার স্বামী মো. আলমগীর হোসেন বলেন, শনিবার দুপুর থেকে মা মমতাজ বেগম নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার বিকেলে বাড়ির পাশে টিউবওয়েলের কাছে মাটি খোঁড়া দেখতে পাই। কিছু মাটি খুঁড়েই মায়ের শাড়ি দেখতে পেয়ে স্থানীয়দের জানাই।

আরো পড়ুন: শিক্ষক উৎপলকে পিটিয়ে হত্যা—কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় মাউশি

স্থানীয়রা পুলিশে খবর দিলে মাটিচাপা অবস্থায় তাঁর ছয় টুকরো লাশ উদ্ধার করে। রামু থানার পরিদর্শক (তদন্ত) অরুপ চৌধুরী বলেন, শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেছেন রাশেদা। তিনি বলেছেন, শনিবার সকালে মমতাজ বেগমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তাকে।

এরপর লাশ টুকরো টুকরো করে বস্তাবন্দি করে রাখেন। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বস্তাবন্দি মরদেহ মাটিচাপা দিয়ে রাখেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬