নিজ বাসায় মাদ্রাসা শিক্ষক ছুরিকাঘাতে আহত

১২ জুলাই ২০২২, ০৮:৪০ AM
মাওলানা লুৎফুর রহমান

মাওলানা লুৎফুর রহমান © ফাইল ফটো

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) মাগরিবের নামাজের পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরীর পাশে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ জানান, মাগরিবের নামাজের পর কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল জানিয়েছেন, কী কারণে কারা ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬