চট্টগ্রামে কলেজছাত্রীর ‍মৃত্যু নিয়ে ধোঁয়াশা

১১ জুলাই ২০২২, ০৩:২৩ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

চট্টগ্রামের বন্দর থানার কলসী দীঘির পাড় এলাকায় নিজ বাড়িতে তানিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ রহস্যজনক। রবিবার (১০ জুলাই) ভোরে ওই এলাকার আজিজ কলোনিতে এ ঘটনা ঘটে। আজ সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টে এ ধোঁয়াশা কাটতে পারে।

তানিয়ার বাবার নাম বেলাল হোসেন। পুলিশ জানায়, তানিয়া আক্তার চট্টগ্রাম হোমিওপ্যাথিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি আনোয়ার হোসেনের ওষুধের দোকানে খণ্ডকালীন কাজ করতেন।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, আজ ভোর ৪টা ৪০ মিনিটে তানিয়া আক্তার নামে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তুচ্ছ ঘটনার জেরে ঈদের দিন তরুণকে ছুরিকাঘাতে হত্যা

তিনি আরও জানান, তানিয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানালেও ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিএমএইচ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আনোয়ার যা দাবি করেছেন, তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬