তুচ্ছ ঘটনার জেরে ঈদের দিন তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১১ জুলাই ২০২২, ০৯:২৮ AM
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. নয়ন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) ঈদের দিন সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত নয়ন চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নম্বর কলোনিপাড়া মহল্লার লিয়াকত আলীর ছেলে।

জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আরামবাগ এলাকায় পেট, বুক ও পিঠে একাধিক ছুরিকাঘাতে আহত হন নয়ন। পরে তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে রাজাশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, তুচ্ছ ঘটনার জেরে ঘটনাটি ঘটে। আগের মারামারির জের থেকেই ঈদের দিন সন্ধ্যায় নয়নের ওপর হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬