শিক্ষককে পিটিয়ে হত্যাকারী জিতু গ্রেপ্তার

২৯ জুন ২০২২, ০৭:২৫ PM
আশরাফুল আহসান জিতু

আশরাফুল আহসান জিতু © ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এবং ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পিটিয়ে আহত করে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: ফাঁস নেয়ার আগে ডায়রিতে ‘নিঃসঙ্গতা’ লিখে বিদায় নিলেন শিক্ষক

এ ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

এদিকে শিক্ষককে হত্যার ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার উজ্জ্বলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে অভিযুক্ত স্কুলছাত্র পলাতক ছিল।

ট্যাগ: শিক্ষক
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬