অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ হারালেন তিতুমীর কলেজের শিক্ষার্থী

২২ জুন ২০২২, ০৭:৪৮ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছেন তিতুমীর কলেজের এক শিক্ষার্থী। বুধবার (২২ জুন) কুমিল্লার দাউদকান্দিতে এই ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম ইউসুফ রেজা রফিক (২৪)। সে তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

জানা গেছে, বুধবার কুমিল্লার দাউদকান্দির একটি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলনের পর বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান না ফিরলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কুমিল্লা থেকে অচেতন অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ০৩ মার্চ ২০২৬
মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ
  • ০৩ মার্চ ২০২৬
এমপির ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ০৩ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ …
  • ০৩ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ০৩ মার্চ ২০২৬
নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বি…
  • ০৩ মার্চ ২০২৬