চিকিৎসক বুলবুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

১৬ জুন ২০২২, ০৩:০৬ PM
দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল

দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল © সংগৃহীত

রাজধানীর কাজীপাড়ায় দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলার প্রধান আসমী ছিনতাইকারী দলের প্রধানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ।

ডিবির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মানস কুমার পদ্দার আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার বিকেলে ঝালকাঠির নলছিটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় এর আগে ৪ জনতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও জবানবন্দির ভিত্তিতে রিপনের নাম উঠে আসে। 

আরও পড়ুন: উত্তর কোরিয়ায় ছড়িয়ে পড়েছে আরেকটি সংক্রামক রোগ

গত ২৭ মার্চ ভোরে রাজধানীর কাজীপাড়ায় ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারান দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। এ ঘটনায় তার স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। এই মামলায় গত ৩০ মার্চ চার আসামিকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন আদালত তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

ওই চারজন হলেন আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয়, সোলায়মান, রায়হান ওরফে আপন ওরফে সোহেল ও রাসেল হোসেন হাওলাদার।

হৃদয় ও সোলায়মান এরই মধ্যে ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দি অনুযায়ী, ওই চারজনসহ পাঁচজন গত ২৬ মার্চ রাত ২টা থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিলেন। বুলবুল যখন রিকশায় করে পশ্চিম কাজীপাড়ার নাভানা ফার্নিচারের সামনে আসেন, তখন তারা তার গতিরোধ করেন।

ওই সময় দলনেতা রিপনসহ অন্যরা বুলবুলের কাছে যা আছে, তা দিয়ে দিতে বলেন। বুলবুল দিতে রাজি না হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে মুঠোফোন ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে বুলবুলকে ছুরিকাঘাত করেন রিপন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় চিকিৎসকের।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬