ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বোমা সদৃশ বস্ত, ছড়াল আতঙ্ক

১৪ জুন ২০২২, ০৮:৪১ AM
বোমা সদৃশ বস্তুগুলো পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের ভিড়

বোমা সদৃশ বস্তুগুলো পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের ভিড় © সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলায় জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় লাল কসটেপে মোড়ানো বস্তুগুলো  কে বা কারা আতঙ্ক সৃষ্টির জন্য রেখে যায়। 

খবর পেয়ে রূপসা থানা পুলিশ বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। ঘটনার পর আতঙ্ক ছড়ানোর পাশাপাশি ঘটনাস্থলে ভিড় করে মানুষ।

আরো পড়ুন: বিদ্যালয়ের বারান্দায় সবার সামনে ছাত্রকে ছুরিকাঘাত, কেটে পড়ল মাংস

পারভেজ হাওলাদার জানান, সন্ধ্যা ৭টার পর বাড়ির সামনে ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর ব্যাগটি থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়। নাশকতার উদ্দেশে বা তাকে হুমকি দেওয়ার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বস্তুগুলো ককটেল নয়, এক প্রকার ডামী। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬