গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের মৃত্যু, খেলত ‘ব্লু হোয়েল’

১৩ জুন ২০২২, ১১:১৩ AM
ব্লু হোয়েল

ব্লু হোয়েল © সংগৃহীত

বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে আহমদ আল আবী (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার (১২ জুন) রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার শ্রীধরা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে। সে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সময় বাড়িতে একা ছিলেন আবী। বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করে সবাই। কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা খুলে তার লাশ উদ্ধার করে। এ সময় ঘর থেকে নিহত আবী’র ডিভাইস ট্যাব জব্দ করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, সে ব্লু হোয়েল গেম খেলছিল। এ গেম খেলেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চিরকুট লিখে আত্মহত্যা এসএসসি পরীক্ষার্থীর।

মৃত্যুর সময় আবীরের পরণে তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না ছিল। কেন সে তার বড় বোনের পোশাক পরিধান করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। 

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে। তিনি আরো বলেন, গেম খেলার বিষয়টি আমরা জেনেছি, সেটিও তদন্ত করবো।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close