স্কুলের বিদায় অনুষ্ঠানে তরুণকে কুপিয়ে হত্যা

০৯ জুন ২০২২, ০৬:২৪ PM
নিহত রবিন

নিহত রবিন © সংগৃহীত

বগুড়ার সাবগ্রাম একটি স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রবিন (২১) নামের এক তরুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১ টায় ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

নিহত রবিন ভাটকান্দি দক্ষিন পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে নিজেও একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রবিনের দুই বন্ধু তাকে স্কুলের বিদায় অনুষ্ঠান দেখতে ডেকে নিয়ে যায়। অনুষ্ঠান চলাকালীন দূর্বৃত্তরা তাকে বিদ্যালয়ের পেছনে ডেকে নিয়ে মাথায় কুপিয়ে যখম করে ও পায়ের রগ কেটে করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় রবিন।

আরও পড়ুন: মাথাপিছু আয় বেড়ে হবে ২ লাখ ৭৯ হাজার টাকা

ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ মর্গে পাঠান সদর থানার ওসি সেলিম রেজা। তিনি বলেন, রবিনের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে রবিনকে। আমরা ঘটনাস্থলেই আছি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিস সুপার শরাফত ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। আসামিদের ধরার জন্য আমাদের লোকবল মাঠে নেমেছে।’

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬