মোবাইল কেড়ে নেন বাবা, দরজা ভেঙে দেখলেন ছেলের ঝুলন্ত লাশ

০৮ জুন ২০২২, ০৫:৪২ PM
শ্রী নিরব

শ্রী নিরব © ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুল এক শিক্ষার্থী। মঙ্গলবার রাতে শোওয়ার ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার তার লাশ দাহ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম শ্রী নিরব (১২)। সে উপজেলার বড়বালা ইউনিয়নের নীশি চন্দ্র শীলের একমাত্র ছেলে এবং ছড়ান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিরবের বাবা নীশি চন্দ্র স্থানীয় ছড়ান বন্দরে সেলুনে কাজ করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নীশি চন্দ্র বাড়ি গিয়ে দেখেন, নিরব ঘরে বসে মোবাইলে গেম খেলছে। এসময় তিনি ছেলেকে গেম খেলতে নিষেধ করেন এবং মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে ক্ষুদ্ধ হয়ে ছেলেটি শোওবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ পরও ঘর থেকে বের না হওয়ায় দরজায় কড়া নেড়ে তাকে ডাকাডাকি করে বাড়ির লোকজন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে সিলিং ফানের সাথে ঝুলছে নিরব। পরে তাকে উদ্ধার করে স্বজনরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে নিরবকে মৃত ঘোষণা করা হয়।

বড়বালা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার স্বপন বলেন, বাবা-মার ওপর অভিমান করেই নিরব আত্মহত্যা করেছে। তার পরিবার গরীব মানুষ। তাই, তাদের অনুরোধে ময়না তদন্ত করা হয়নি। লাশ দাহ করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় ছেলেটি আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ছেলেটির বাবা নীশি চন্দ্র থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close