এবার ডি-লিংক পরিবহনের ১৫টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা

০৮ জুন ২০২২, ১১:২৩ AM
১৫টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা

১৫টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা © সংগৃহীত

সাভারে এক শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া না নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও গন্তব্যের চেয়ে অনেক বেশি দূরে নামিয়ে দেওয়ার অভিযোগে ডি-লিংক পরিবহনের ১৫টি বাস আটকে রেখেছে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (০৮ জুন) সকাল সোয়া ৯টা থেকে ঢাকা-আরিচা সড়কের সাভার থানাস্ট্যান্ড এলাকায় এসব বাস আটকে রাখা হয়।

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার কলেজ ছুটির পর সাভার সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্র কাজল ডি-লিংক (গুলিস্তান-ধামরাই) পরিবহনের একটি বাসে ওঠে। সে সাভারের থানাস্ট্যান্ড থেকে নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ওঠে। বাসের হেলপার ভাড়া চাইলে অর্ধেক ভাড়া দিতে চায় কাজল। এ সময় স্টুডেন্ট ভাড়া না নিয়ে তাকে ভয়-ভীতি দেখায় এবং নিরিবিলিতে না নামিয়ে ধামরাই স্ট্যান্ডে নামিয়ে দেয়। আজ সহপাঠীদের বললে ওই পরিবহনের ১৫টি বাস আটক করে শিক্ষার্থীরা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে বাসগুলো আটকে রেখেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ও বাসের মালিক পক্ষসহ বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ট্যাগ: কলেজ
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬