শজিমেক সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা, ২ বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন

০৬ জুন ২০২২, ১২:২৮ PM
ডা. খোকন সাহা

ডা. খোকন সাহা © টিডিসি রিপোর্ট

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ডা. খোকন সাহা আত্মহত্যা করেছেন। তিনি ছিলেন শজিমেক’র ২০তম ব্যাচের শিক্ষার্থী।

দক্ষিণ কুমিল্লার কৃতি সন্তান খোকন সাহা চান্দিনা কংগাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ভর্তি হন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে।

তুখোর মেধাবী ডা. খোকন সাহা এরই মধ্যে এমএস, এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করেছেন।

তিনি প্রথমবারেই ৩৮তম ও ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। ডা. খোকন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।

তার স্ত্রী ডা. চৈতি সাহা ৩৭তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন।

তবে ডা. খোকন সাহার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। 

সৌদির সঙ্গে মিল রেখে ফেনীতে তিন পৃথক স্থানে ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেছে ৫ বাংলাদেশির: পররাষ্ট্র প্র…
  • ২০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে অন্তত ১৬ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • ২০ মার্চ ২০২৬
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
  • ২০ মার্চ ২০২৬
যে কারণে শিক্ষামন্ত্রীকে ‘ব্যর্থ’ বলছেন ঢাবি অধ্যাপক
  • ২০ মার্চ ২০২৬
ফিতরা কী, কীভাবে হিসাব করবো, কাকে দেবো?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence