বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

০৩ জুন ২০২২, ০৮:৫৮ PM
কলোনি এলাকায় পুলিশের অবস্থান

কলোনি এলাকায় পুলিশের অবস্থান © সংগৃহীত

বগুড়ায় পলিটেকনিকের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই শিক্ষার্থীর নাম আল জামিউল বনি (২২)। নিহত জামিউল মালতিনগরের আনিছুর রহমানের ছেলে। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লুৎফর রহমান জানান, শহরের কলোনী এলাকায় আল জামিউল বনি নামে ওই শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৪ জনের কারাদণ্ড

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬