৬০ বছরের নারীকে ধর্ষণের অভিযোগে ৩০ বছরের যুবক আটক 

০৩ জুন ২০২২, ০৮:৪২ PM
আটক হানিফ

আটক হানিফ © সংগৃহীত

ময়মনসিংহে ষাটোর্ধ্ব নারীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৪।

গ্রেফতার হানিফ হালুয়াঘাট উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়ার মৃত আব্দুর রহিম খায়ের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ওই বৃদ্ধার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। গত ২৮ মে দিবাগত রাতে ওই বৃদ্ধা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে আবু হানিফ জবরদস্তি করে ওই বৃদ্ধাকে ঘর থেকে বাহিরে নিয়ে এসে ধর্ষণ করে। পরে নির্যাতিত ওই বৃদ্ধা গত ২৯ মে সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামলা করেন।

র‌্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close