প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়েবাড়িতে বোমা মারল প্রেমিক

০১ জুন ২০২২, ০৬:২৮ PM
আটক দুই তরুণ

আটক দুই তরুণ © সংগৃহীত

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়েবাড়িতে বোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি চাকু এবং বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করেছে।

সোমবার (৩১ মে) রাত ১২টার দিকে যশোরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় মেয়ের বাড়িতে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার ওহাব আলীর ছেলে আমানউল্লাহ (১৯) ও মাসুম হোসেনের ছেলে অয়ন (১৯)।

ভুক্তভোগী শুকুর আলীর অভিযোগ, তার মেয়েকে প্রেমের প্রস্তাবের পাশাপাশি উত্ত্যক্ত করতো একই এলাকার জাকিরের ছেলে শুভ (১৯)। মেয়ে তার প্রস্তাবে রাজি ছিল না। সম্প্রতি মেয়েকে নড়াইলে বিয়ে দেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা: ছাত্রলীগ-ছাত্রদলকে বিশৃঙ্খলা না করার নির্দেশ প্রক্টরের

তিনি জানান, গত রাতে তার বাসায় বিয়ের অনুষ্ঠান ছিল। রাত ১২টার দিকে বাসায় গিয়ে শুভ, আমানউল্লাহ, অয়নসহ ৭/৮ জন বোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর দিলে পুলিশ গিয়ে বিস্ফোরিত বোমার অংশ, কয়েকটি জালের কাঠি উদ্ধার করে। একইসঙ্গে দুইজনকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই আফম মনিরুজ্জামান বলেন, বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬