ডায়েরিতে নির্যাতনের কথা লিখে স্কুল দপ্তরির আত্মহত্যা

০১ জুন ২০২২, ০৫:৩০ PM
নারী দপ্তরি আত্মহত্যা

নারী দপ্তরি আত্মহত্যা © ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টায় বিদ্যালয়ের এক নারী দপ্তরি আত্মহত্যা করেছে। নিজের ডায়েরিতে স্বামীর নির্যাতনের বিবরণ লিখে তার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার (১ জুন) সকালে নিহত সুমা আক্তারের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে বারহাট্টা থানায় মামলাটি করেন।

মামলায় সুমার স্বামী রসুলপুর গ্রামের সাইদুর রহমান, শ্বশুর আবদুর রহমান ও শাশুড়ি নুরেজা আক্তারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন, যৌতুক দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

সুমা আক্তার বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ও বৃকালিকা এলাকার বাসিন্দা আব্দুল লতিফের মেয়ে।

গত রোববার সন্ধ্যায় বিষপানে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমা আক্তার। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই দিন সন্ধ্যায় বাবার বাড়ি বৃকালিকা গ্রামে তার বাবার বাড়িতে দাফন সম্পন্ন হয়।

এর আগে ২২ পৃষ্ঠার ডায়েরিতে স্বামী ও শাশুড়ির নির্মম অত্যাচার, যৌতুকের জন্য নির্যাতন, পরকীয়া সংক্রান্ত ঘটনাসহ শ্বশুর বাড়ির নানা অত্যাচারের ঘটনা নিজ হাতে লিখে যান সুমা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চালছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close