নিজেকে ‘অপহরণ’ করে বাবার কাছে ৭ লাখ টাকা দাবি শিক্ষার্থীর

২৫ মে ২০২২, ১১:১৫ AM
নিজেই নিজেকে অপহরণ

নিজেই নিজেকে অপহরণ © ফাইল ছবি

নিজেই নিজেকে অপহরণের নাটক সাজান। বাবার কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে দাবি করেন সাত লাখ টাকা। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যান পুলিশের কাছে।

গত শুক্রবার রাজধানীর বাড্ডায় এই ঘটনা ঘটে। এদিন বিকেলে অপহরণের নাটক সাজান সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্র। 

জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের কথা বলে বাসা থেকে বের হয় এ কিশোর। কিছুদূর সামনেই তাদের ফার্নিচরের কারখানা। কিছুক্ষণ বসে থাকে সেখানে। পরে তাকে চলে যেতে দেখা যায়। নামাজ শেষ হওয়ার পর আর বাসায় ফেরেনি সেই কিশোর। এর পর নিজের নাম্বার থেকে তার বাবার ফোনে সে অপহরণ হয়েছে বলে মেসেজ পাঠায়। টাকা না পেলে তাকে মেরে ফেলা হবে বলে জানায়। একই ধরনের মেসেজ সে তার মামাকেও পাঠায়। পরে তার পরিবারের সদস্যরা বাড্ডা থানায় অপহরণের মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই স্কুলছাত্রের লোকেশন ট্রেস করে। তার অবস্থান শনাক্তের পর গোয়েন্দা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: ক্লাস চলাকালে সালাম না দেয়ায় মারধর, কানে শুনছেন না ঢাবি ছাত্র

ওই স্কুল ছাত্র জানায়, বাবা-মায়ের সঙ্গে রাগ করেই অপহরণ নাটক সাজায় সে। বাসা থেকে বের হয়ে গাজীপুরে চলে যায় প্রেমিকার বাড়িতে। পরিকল্পনা ছিল তাকে নিয়ে ঘুরতে যাওয়ার।কিশোরীর দাবি অপহরণ নাটক সম্পর্কে জানতো না সে।

পুলিশ বলছে, বয়:সন্ধি অতিক্রম করা কিশোর নানারকম গেইমসে আসক্ত ছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) মশিউর রহমান বলেন, অল্প বয়সে তারা ভিডিও গেমস খেলার মাধ্যমে এধরনের সংস্কৃতিতে মিশে যাচ্ছে। তারা অপহরণের নাটক সাজিয়ে নিজের বাবার কাছে চাঁদাবাজি করবে এবং অপহরণের মতো একটা ভয়ংকর ধারাতে মামলা রুজু হবে এটা খুব কষ্টকর।    

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close