ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

১৭ মে ২০২২, ০৪:৪৭ PM
অভিযুক্ত গোলাম রব্বানী

অভিযুক্ত গোলাম রব্বানী © ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে গোলাম রব্বানী নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। পাশাপাশি মাদ্রাসার পাশের একটি মসজিদে ইমামতি করতেন তিনি।

এর আগে সোমবার (১৬ মে) রাতে উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে গোলাম রব্বানী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোলাম রব্বানী দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুল হকের ছেলে। 

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গ্রেপ্তারের পর গোলাম রব্বানীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬