রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মী আটক

১৭ মে ২০২২, ১১:০৭ AM
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা © ফাইল ছবি

চট্টগ্রামে জামায়াত-শিবিরের  ৪৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী থানা এলাকায় টেরিবাজার থেকে তাদের আটক করা হয়।

ওই এলাকার আল বয়ান নামে একটি রেস্টুরেন্টে ছিলেন তারা। সেখান থেকে সোমবার (১৬ মে) রাতে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: রেস্টুরেন্টে খেতে গিয়ে বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রের

ওসি বলেন, গোপন সংবাদে জানতে পারি টেরিবাজারের একটি রেস্টুরেন্টে জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করছে। পরে অভিযান চালিয়ে ৪৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানা জামায়াতের আমির রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close