পিবিআই কর্মকর্তার কাছে উত্ত্যক্তের প্রতিকার চেয়ে ধর্ষণের শিকার ছাত্রী

১৫ মে ২০২২, ১১:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনা শাখার এক কর্মকর্তার কাছে উত্যক্ততের প্রতিকার চেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

রবিবার (১৫ মে) দুপুরে নগরীর ৯ নম্বর ছোট মির্জাপুর এলাকার কাগজী হাউজে ধর্ষণের শিকার হন ওই কলেজছাত্রী। পরে সেখান থেকে বেরিয়ে খুলনা থানায় গিয়ে অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বখাটের দ্বারা উত্যক্তের শিকার হন ওই ছাত্রী। এই ঘটনার প্রতিকার চেয়ে পাঁচদিন আগে খুলনা পিবিআই এর এক ইন্সপেক্টরের কাছে প্রতিকার চান তিনি।  রবিবার ওই কর্মকর্তা তাকে কাগজী হাউজে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই হাউজে গেলেও পিবিআইয়ের কর্মকর্তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কর্মকর্তা পলাতক রয়েছেন। ভুক্তভোগী ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী এবার বিএল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬