ভুট্টা ক্ষেতে শিক্ষার্থীর লাশ

১৫ মে ২০২২, ০১:৪৭ PM
৭ম শ্রেণির শিক্ষার্থী হত্যা

৭ম শ্রেণির শিক্ষার্থী হত্যা © প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে ফারজানা আক্তার (১৩) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

রোববার (১৫ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ফারজানা আক্তার ককোয়াবাড়ি এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় মুন্সিরহাট মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভুট্টা ক্ষেতে কাজে গিয়ে ফারজানা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের খবর লাশ উদ্ধার করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence