পিস্তল হাতে ছবি তোলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

০৬ মে ২০২২, ১১:১৩ PM
পিস্তল হাতে ছবি তোলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

পিস্তল হাতে ছবি তোলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ © সংগৃহীত

পিস্তল হাতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভাইরাল হয়েছেন সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আবু বক্কার সিদ্দিকী (রাতুল)। এ ঘটনার পর থেকে তিন গা ঢাকা দিয়েছে। এদিকে স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

আবু বক্কার সিদ্দিকীর বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

ছড়িয়ে পড়া দুটি ছবিতে দেখা যায় একটিতে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন আবু বক্কার। অপরটিতে শুধু হাতের ওপর পিস্তল। ছবিটি ঠিক কবে ফেসবুকে পোস্ট করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার ছবিটি আলোচনায় আসে। এর পর থেকে পুলিশ তাঁকে খুঁজছে।

আরও পড়ুন: ফেসবুক পোস্টে পুলিশ যা করতে পারবেন, আর যা পারবেন না

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রাতুল জেলার বিভিন্ন নেতার ছত্রছায়ায় থাকতেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ফিরোজ আলী বলেন, কোনো অনৈতিক কর্মকাণ্ড ছাত্রলীগ সমর্থন করে না। তিনি (আবু বক্কার সিদ্দিকী) পিস্তল হাতে ছুবি তুলে পোস্ট করলে অবশ্যই বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা মনে করেন।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনতে পারবো বলে আশা করছি। ইতোমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence