বাবা-মা নামাজে, ঘরে ঢুকে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

২৮ এপ্রিল ২০২২, ১০:০৬ AM
হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে একা ঘরে পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২২ এপ্রিল দুপুরে শাহজীবাজার রেলস্টেশনের পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার (২৭ এপ্রিল) মামুন মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর দৃষ্টিপ্রতিবন্ধী বাবা মাকে নিয়ে ফতেগাজী মাজার মসজিদে নামাজ পড়তে যান। এ সময় ছোট-ভাই বোনেরা খেলছিল। এ সুযোগে পূর্ব পরিচিত শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকার মামুন মিয়া মাকে খুজতে যায়। এ সময় একা পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

পরে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন আসলে মামুন পালিয়ে যায়। খবর পেয়ে বাবা-মা এসে তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিযে যায়। সেখানে ওয়ান—স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) চিকিৎসা শেষে বুধবার থানায় এসে মামলা করা হয়েছে। ওই ছাত্রীর বাবা দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। ৬-৭ বছর ধরে তিনি রেলের পরিত্যক্ত ঘরে বসবাস করে আসছিলেন। 

আরো পড়ুন: কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এ বিষয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence