আড্ডা দিয়ে ফেরার পথে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

২৩ এপ্রিল ২০২২, ০৯:৩১ AM
চট্টগ্রামে ছুরিকাঘাতে আসকার বিন তারেক নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন

চট্টগ্রামে ছুরিকাঘাতে আসকার বিন তারেক নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন © প্রতীকী ছবি

চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।

তিনি কোতোয়ালী থানার এনায়েত বাজারের এস এম তারেকের ছেলে। বি.এ.এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তারেক। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

আরো পড়ুন: তরুণীকে একাধিকবার ধর্ষণ অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

তারেকের চাচা পারভেজ বলেন, চেরাগী পাহাড় এলাকায় বন্ধুদের সঙ্গে তারেক আড্ডা দিতে যায়। পরে ওই এলাকায় ছুরিকাঘাতে আহত হলে বন্ধুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসেছি। তবে কারা তারেককে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
সংসদে যে কারণে এনসিপিকে জামায়াতের চেয়ে শক্তিশালী বলছেন রুমি…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরের ইমামের সেই মেয়ে উদ্ধার
  • ১৮ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেবার কারণ জানালেন রুমিন ফার…
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের …
  • ১৮ এপ্রিল ২০২৬
চোখ বন্ধ হলেই অ্যালার্ম—চালকদের নিরাপত্তায় শিক্ষার্থীদের নত…
  • ১৮ এপ্রিল ২০২৬