সড়কে প্রাণ হারালেন ছাত্রদল নেতা রুমেল

২১ এপ্রিল ২০২২, ১০:৩৬ AM
মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদ

মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদ © সংগৃহীত

মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদ (৩০)। মৌলভীবাজারের এম সাইফুর রহমান সড়কের প্রধান ডাকঘর এলাকায় বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুমেল মোটরসাইকেলে করে পশ্চিমবাজার যাচ্ছিলেন। এ সময় প্রধান ডাকঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার পাশ কাটাতে গেয়ে সামনে সিএনজিচালিত অটোরিকশা পড়ে। তখন হঠাৎ ব্রেক করলে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগলে আহত হন তিনি।

ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

আরো পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নাহিদের পর চলে গেলেন মোরসালিনও

জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, রুমেল সদর উপজেলার বলিয়ারবাগ গ্রামের মো. মসুদ মিয়ার ছেলে। এম সাইফুর রহমান রোডের ফ্যাশন ক্লাবের স্বত্বাধিকারী তিনি।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর মিয়া বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদ, রাতে ঢাবিতে বিক্ষোভের ড…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬