মেয়েকে হত্যার পর নিজেও আত্মঘাতী মা

১৪ এপ্রিল ২০২২, ১০:০৫ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় শিশু মেয়েকে বিষপান করিয়ে এক মা নিজেও আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তাৎক্ষণিক এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাজেদা আক্তার (২৭) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুছের স্ত্রী ও তার মেয়ে জান্নাতুল মাওয়া জেসী (৫)। ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত গৃহবধূর স্বামী গত ১০দিন আগে সৌদি থেকে দেশে আসে। দেশে আসার পর একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর আগে নিহতের স্বামী তাকে কয়েকবার মারধর করে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ফেসবুকে ‘ক্ষমা’ লিখে আত্মহত্যা ঢাবি ছাত্রের

এলাকাবাসীর ধারণা বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিহত সাজেদা প্রথমে নিজে বিষপান করে তারপর তাঁর শিশু কন্যাকে বিষপার করায়। একপর্যায়ে তারা মা-মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ সাজেদা পথে মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশু জেসীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকেও মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যান মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি আমাকে অবহিত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬