ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে ছুরিকাঘাত, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

৩১ মার্চ ২০২২, ১০:১৪ PM
ফুলতলা এম এম কলেজ

ফুলতলা এম এম কলেজ © সংগৃহীত

খুলনার ফুলতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলিফ হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে। সে ফুলতলার মোজাম মহলদার (এমএম) কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, অজ্ঞাতপরিচয় ৫-৬ জন সন্ত্রাসী ধারালো চাকু দিয়ে আলিফের বুকে ২-৩টি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন: রিকশা চালানোর আড়ালে ছিনতাইকারী, শিক্ষার্থীকে ছুরিকাঘাত

তিনি বলেন, নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্তসহ গ্রেফতারে মাঠে কাজ করছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, হত্যাকারীদের শনাক্তসহ গ্রেফতারে কাজ করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close