আত্মহত্যা করতে যাওয়া এসএসসি পরীক্ষার্থী ছেলেকে পুলিশে দিলেন মা

৩০ মার্চ ২০২২, ০৯:৫৬ PM
সাভার মডেল থানা

সাভার মডেল থানা © সংগৃহীত

সাভারে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সায়েম হাসান রাফি (১৭) নামে এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তার মা। সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করে।

ফের আত্মহত্যার চেষ্টা করার সম্ভাবনা থাকায় নিজ ছেলেকে পুলিশের হাতে তুলে দেন মা। মঙ্গলবার (২৯ মার্চ) সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর মা জানান, তার ছেলে স্থানীয় রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে। মাঝেমধ্যেই অতিরিক্ত টাকার জন্য বাহানা ধরে। তবে তার পোশাকশ্রমিক বাবা ছেলের আবদার মেটাতে অপারগতা প্রকাশ করেন। এর আগেও ৬/৭ বার আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার রাতে অতিরিক্ত টাকা দাবি করলে দিতে অপারগতা প্রকাশ করেন মা। এ সময় ছেলে তার মাকে মারধর করে। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

মা আরও দাবি করেন, এই পর্যন্ত ৬/৭ বার আত্মহত্যার চেষ্টা করেছে। আবারও একই কাজ করতে পারে, সে কারণে পুলিশের হাতে তুলে দিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে সাভার থানার এসআই আব্দুস কুদ্দুস বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা অভিযোগ করায় তাকে আটক করা হয়েছে।

প্রতিবন্ধীদের জন্য সব প্রতিষ্ঠানে আলাদা র‍্যাম্প চেয়ে হাইকো…
  • ২০ এপ্রিল ২০২৬
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরি…
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬