দুই ছাত্রীর অভিযোগের পর শিক্ষক গ্রেপ্তার

২৩ মার্চ ২০২২, ০৭:২৩ AM
বাগেরহাটের মোরেলগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে © প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে কেজি মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিক কাম সহকারী শিক্ষক আব্দুস সালাম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী থানায় যৌন নিপীড়নের অভিযোগ করে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেছে আব্দুস সালাম শেখের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: ভাড়া বিতর্কে ছাত্রকে মারধর, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার মো. শাহ আলম বলেন, বিদ্যালয়ের দুই ছাত্রী গত সোমবার সালাম শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। এরপর বই বিতরণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সালাম শেখকে। মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এর আগেই এক ছাত্রী থানায় মামলা করেছে বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে সালাম শেখ করেন, অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তাকে।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬