চিরকুটে স্ত্রীকে ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা’ লিখে যুবকের আত্মহত্যা

১৯ মার্চ ২০২২, ০৮:৫৫ PM
ডাইরির নোট

ডাইরির নোট © টিডিসি ফটো

সাভারে সাইফুর রহমান (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়ার বটতলার আব্দুল হাসনাতের মালিকানাধীন বাগদাদ প্যাকেজিং কারখানার ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইফুর ওই কারখানায় জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় ৪ বছর যাবত জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়ার মৃত বদিউর রহমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রায় ১ মাস আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেন সাইফুর। আত্মহত্যার আগে ডায়েরির এক পাতায় নোট লিখে যান।

আরও পড়ুন : জোড় তারিখে জোড়, পরদিন বিজোড় গাড়ি চলবে: মেয়র আতিকুল

চিঠিতে তিনি লেখেন, আমার কারও ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার এই লাশ আমার মায়ের কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের জন্য উসিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন রফিক ভাইয়ের কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন।

আরও পড়ুন : ঢাবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থী নির্যাতন, তদন্তে বিলম্ব

তিনি আরও লেখেন, বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। স্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন, খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, কারখানার একটি কক্ষের দরজা কেটে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence