নিজ বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

১৪ মার্চ ২০২২, ০৩:০৫ PM
আত্মহত্যা

আত্মহত্যা © সংগৃহীত

রাজধানীর সবুজবাগের রাজারবাগ হিন্দুপাড়া থেকে অনন্যা রায় (১২) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) দুপুরে সবুজবাগ থানার উপপরিদর্শক আজমিন নাহার কিরণ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার নিজ বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনন্যা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার চাষিয়া গ্রামের অমল চন্দ্র বর্মণের মেয়ে। বর্তমানে অনন্যা পূর্ব রাজারবাগ হিন্দুপাড়া এলাকার ১৮ নম্বর বাসায় পরিবারসহ থাকতো। দুই বোনের মধ্যে অনন্যা ছোট। 

নিহতের বাবা অমল চন্দ্র বর্মণ জানান, কল্লোল সরকার নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ ব্যাপারে আমরা অবগত ছিলাম না। রবিবার রাতে তাদের দুইজনের মধ্যে মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এরপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে অনন্যা আত্মহত্যা করেছে। 

আরও পড়ুন : গোপন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ

আজমিন নাহার কিরণ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নিহত অনন্যার বাবার কাছ থেকে জানতে পারি, চারমাস ধরে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনন্যার। প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষায় দুই আঙ্গিকের কারিকুলাম আসছে: প্রতিমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬
বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ২২ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ভঙ্গ, কেন্দ্রসচিবকে বড় শাস…
  • ২২ এপ্রিল ২০২৬