প্রাথমিকের শিক্ষায় দুই আঙ্গিকের কারিকুলাম আসছে: প্রতিমন্ত্রী

২২ এপ্রিল ২০২৬, ০১:৪০ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রাইমারির জন্য আমরা দুই আঙ্গিকে শিক্ষা কারিকুলাম সাজাবো। একটা হলো লার্নিং উইথ প্লে মানে খেলতে খেলতে শেখা। আরেকটা গল্প বলার মাধ্যমে শেখা।’

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা’ শীর্ষক প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ১৪ হাজার শিক্ষকের পরীক্ষা ভেরিফাই করে চাকরিতে বসাতে পারছি না: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘প্রাথমিকে যা কিছু আমরা শেখাই সেটা মেইনলি এই দুই আঙ্গিকে কারিকুলাম আমরা তৈরি করব। এটা সাজানোর জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে। সেই সহযোগিতা আজকে এখানে বসে আপনাদের কাছে আমি চাইছি। এজন্য মেন্টাল হেলথের বিষয় আছে। শিক্ষা আইনের বিষয়ে এটা তুলে ধরা হয়েছে। এটা নিয়ে আমরা অবভিয়াসলি কথা বলব।’

ববি হাজ্জাজ বলেন, ‘তাদেকে আমার স্কিলটা দিতে হবে। এভাবে সাজানোর কাজগুলো আমরা করছি। যদিও শিক্ষক নীতিমালা নিয়ে আজকে অনেকগুলো কথা হয়েছে। আজকে শিক্ষক নীতিমালার আলোচনা ছিল না। তবে বাজেটের একটা অংশ। আমরা প্রাথমিক শিক্ষক নিয়ে কথা বলি।’

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬