প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর

২২ এপ্রিল ২০২৬, ১২:৫২ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৬ PM
প্রাথমিক শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষার্থী © সংগৃহীত

সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। প্রাথমিকভাবে  আগামী জুলাই মাস থেকে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দেওয়া হবে বএলো জানিয়েছেন তিনি। 

বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, পাইলট আকারে কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম শ্রেণি থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে এবং প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেওয়া হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য।

তিনি জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে দেয়া হবে। সব প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। তবে ছেলে এবং মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬