শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫

২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ PM
পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা © টিডিসি

শেরপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় এসএসসি, দাখিল ও কারিগরি বিভাগ মিলিয়ে মোট ২৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে এ বছর ১৯ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১৫ হাজার ২৪৩ জন, দাখিলে ৩ হাজার ৯৮ জন, কারিগরিতে ১ হাজার ১৮৮ জন এবং উন্মুক্ত শিক্ষার্থী রয়েছে ৬৪ জন। প্রথম দিনের পরীক্ষায় এসএসসি বিভাগে ৯৯ জন, দাখিলে ৯৬ জন এবং কারিগরি বিভাগে ৪০ জন পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিল।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক ম্যাজিস্ট্রেট জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক।

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9