এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ভঙ্গ, কেন্দ্রসচিবকে বড় শাস্তি দিল বোর্ড

২২ এপ্রিল ২০২৬, ০১:২৫ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র বিতরণে গুরুতর গাফিলতির ঘটনা ঘটেছে। এতে পরীক্ষা পরিচালনা নীতিমালা ভঙ্গ হয়েছে। ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) সোনারগাঁ উপজেলার ৯টি কেন্দ্রে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সৃজনশীন প্রশ্ন বিতরণের সময় ঢাকা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের নিয়মিত ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০২৫ সালে প্রশ্ন সরবারহ করা হয়। যা পরীক্ষা আরম্ভ হওয়ার ১ ঘন্টা ২৫ মিনিট পর বেলা ১১টা ৫৫ মিনিটে কেন্দ্র সচিবের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক তা পরিবর্তন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রকের টেলিফোনিক পরামর্শে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহপূর্বক অতিরিক্ত ১ ঘন্টা ২৫ মিনিট সময় বৃদ্ধি করে পরীক্ষা সমাপ্ত করা হয়।

এতে  বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত ‘মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০২৬’ এর ১৫ নং অনুচ্ছেদে বর্ণিত কেন্দ্র সচিবদের প্রতি জরুরী নির্দেশনার ১৫.৭(খ) মোতাবেক ‘নিয়মিতি পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রনীত প্রশ্নপত্রে অংশগ্রহণ করবে’। সে মোতাবেক বর্ণিত দায়িত্ব সুস্পষ্টভাবে কেন্দ্রসচিবের উপর বর্তায়।

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব  আব্দুল মতিন সরকারকে তার এধরনের কর্মকান্ডের জন্য কেন্দ্রসচিব তথা পরীক্ষা সংশ্লিষ্ট সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাথরুমে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, আটক প্রাথমিকের শিক্ষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬