ছাত্রলীগ নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭ AM
ছাত্রলীগ

ছাত্রলীগ © লোগো

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিলাস উদ্দিনকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মেলান্দহ উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. বিলাস উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে মেলান্দহ থানা-পুলিশ। ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা। গত শনিবার রাতে মো. বিলাস উদ্দিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিলাস উদ্দিন আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ পদে থেকে অনৈতিক কাজ জড়িত থাকার অভিযোগে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সামরিকভাবে বহিষ্কার করা হলো।’ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়। যথাসময়ে জবাব দিতে ব্যর্থ হলে এবং জবাব সন্তোষজনক না হলে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে। 

 

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬